কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৮১
আন্তর্জাতিক নং: ৪৯৬৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৭২. আবুল কাসিম উপনাম রাখা সস্পর্কে।
৪৮৮১. মুসাদ্দাদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখ; তবে আমার উপনামে তোমরা নাম রেখো না।
كتاب الأدب
باب فِي الرَّجُلِ يَتَكَنَّى بِأَبِي الْقَاسِمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ أَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَكَذَلِكَ رِوَايَةُ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ وَسَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَابِرٍ وَسُلَيْمَانَ الْيَشْكُرِيِّ عَنْ جَابِرٍ وَابْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ نَحْوَهُمْ وَأَنَسِ بْنِ مَالِكٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাযিঃ) বলেনঃ আবু সালিহ (রাহঃ) এ ভাবেই আবু হুরায়রা (রাযিঃ) জাবির (রাযিঃ) থেকে; সালিম ইবনে আবু জা’দ (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে; ইবনে মুনকাদির (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে এবং আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)