কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৬৬২
আন্তর্জাতিক নং: ৪৭৩৭
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
২১. কুরআন সম্পর্কে।
৪৬৬২. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) হাসান ও হুসাইন (রাযিঃ)-এর জন্য এরূপ দুআ করতেনঃ আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই, সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ-নজর হতে। এরপর নবী (ﷺ) বলেনঃ তোমাদের পিতা ইবরাহীম (আলাইহিস সালাম)-এই কালামের দ্বারা ইসমাঈল ও ইসহাক (আলাইহিস সালাম)-এর জন্য আল্লাহর কাছে পানাহ চাইতেন।
كتاب السنة
باب فِي الْقُرْآنِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ : " أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ " . ثُمَّ يَقُولُ : " كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ " .
হাদীসের ব্যাখ্যা:
"কালিমায়ে তাম্মাহ" দ্বারা আল্লাহর আহকাম অথবা কুরআন মাজীদ বুঝানো হয়েছে। তিনি ইমাম হাসান ও হুসাইন (রা.) এর জন্য পানাহ চেয়ে এই দু'আ পাঠ করে ফুঁক দিতেন এবং তাঁদের হিফাযতের জন্য আল্লাহর আশ্রয় চাইতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)