কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
হাদীস নং: ৪২৮৮
আন্তর্জাতিক নং: ৪৩৩৯
যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
১৭. আদেশ ও নিষেধ সম্পর্কে।
৪২৮৮. মুসাদ্দাদ (রাহঃ) .... জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)কে এরূপ বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি, কোন কওমের মধ্যে গুনাহে লিপ্ত হয় এবং তারা সে ব্যক্তিকে সে গুনাহের কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করে না; আল্লাহ তাদের মৃত্যুর পূর্বে তাদের উপর আযাব প্রেরণ করেন।
كتاب الملاحم
باب الأَمْرِ وَالنَّهْىِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، - أَظُنُّهُ - عَنِ ابْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ فَلاَ يُغَيِّرُوا إِلاَّ أَصَابَهُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ قَبْلِ أَنْ يَمُوتُوا " .
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, শক্তি সামর্থ থাকা সত্ত্বেও ভ্রান্ত ও বিগড়ানো লোকদের সংশোধনের চেষ্টা না করা এবং উদ্বেগহীন কর্ম পদ্ধতি গ্রহণ করা আল্লাহর নিকট এরূপ গুনাহ্ যার শাস্তি আখিরাতের পূর্বে দুনিয়াতেই দেওয়া হবে। اللَّهُمَّ اغْفِرْلَنَا وَارْحَمْنَا وَلَا تُعَذِّبْنَا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)