কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়

হাদীস নং: ৪১৫০
আন্তর্জাতিক নং: ৪১৯৮
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫০. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ পাঁচ জিনিস স্বভাবগত। তা হলোঃ

১. খাতনা করা,
২. নাভীর নীচের চুল সাফ করা,
৩. বোগলের চুল উপড়ে ফেলা,
৪. নখ কাটা এবং
৫. গোঁপ ছোট করে ছাটা।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَنَتْفُ الإِبْطِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ " .

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে এ জিনিসগুলোকে নবী-রাসূলদের সুন্নত ও তাঁদের তরীকা বলা হয়েছে। আর যেহেতু এগুলো মনুষ্য প্রকৃতির দাবী, তাই এটাই হওয়া চাই যে, সকল নবী-রাসূলের তরীকা ও শিক্ষা এটাই হবে। এগুলোর মধ্যে যে জিনিসটি সমন্বিতরূপে বর্তমান রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যা নিঃসন্দেহে মনুষ্য প্রকৃতির চাহিদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)