কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
হাদীস নং: ৪১৪৬
আন্তর্জাতিক নং: ৪১৯৪
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৩. চুলের গোছা সম্পর্কে।
৪১৪৬. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ‘কায’ঈ’ থেকে নিষেধ করেছেন। আর তা হলো- বাচ্চাদের মস্তক মুণ্ডনের পর সেখানে কিছু চুলের গোছা অবশিষ্ট রাখা।
كتاب الترجل
باب فِي الذُّؤَابَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ وَهُوَ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَتُتْرَكَ لَهُ ذُؤَابَةٌ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে উমর থেকেই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিশুকে দেখলেন যে, তার মাথার চুলের কিছু অংশ মুড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তিনি তখন লোকদেরকে এ থেকে নিষেধ করলেন এবং নির্দেশ দিলেন যে, হয় গোটা মাথাই মুড়িয়ে নিতে হবে অথবা সম্পূর্ণ মাথায় চুল রাখতে হবে। এ নির্দেশের কারণ সুস্পষ্ট যে, মাথার একাংশের চুল মুড়িয়ে ফেলা আর একাংশের চুল রেখে দেওয়া একটি অত্যন্ত বিশ্রী ব্যাপার এবং এর দ্বারা শিশুর চেহারার আকৃতি বিগড়ে যায়। যাহোক, রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন। এ নির্দেশের উপর এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য অবস্থা ও নমুনাকেও কেয়াস করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)