কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০৭০
আন্তর্জাতিক নং: ৪১১৬
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
৩৬. মহিলাদের পাতলা কাপড় পরা।
৪০৭০. আহমদ ইবনে আমর (রাহঃ) .... দেহিয়া ইবনে খালীফা কালবী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট (মিসর থেকে) কিছু পাতলা কাপড় আসলে, তিনি তা থেকে আমাকে একটি কাপড় দেন এবং বলেনঃ তুমি একে দু’ টুকরা কর। এক টুকরা দিয়ে জামা বানাও এবং অন্য টুকরাটি তোমার স্ত্রীকে দিয়ে দাও, যা দিয়ে সে ওড়না বানাবে।

রাবী বলেনঃ দেহিয়া (রাযিঃ) যখন পশ্চাদগমন করে, তখন তিনি বলেনঃ তোমার স্ত্রীকে এর নীচে অন্য কাপড় লাগিয়ে নিতে বলবে, যাতে তার শরীর দেখা না যায়। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) বলেনঃ আব্বাস ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্বাস।
كتاب اللباس
باب فِي لُبْسِ الْقَبَاطِيِّ لِلنِّسَاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ جُبَيْرٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، حَدَّثَهُ عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ، عَنْ دِحْيَةَ بْنِ خَلِيفَةَ الْكَلْبِيِّ، أَنَّهُ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَبَاطِيَّ فَأَعْطَانِي مِنْهَا قُبْطِيَّةً فَقَالَ " اصْدَعْهَا صَدْعَيْنِ فَاقْطَعْ أَحَدَهُمَا قَمِيصًا وَأَعْطِ الآخَرَ امْرَأَتَكَ تَخْتَمِرُ بِهِ " . فَلَمَّا أَدْبَرَ قَالَ " وَأْمُرِ امْرَأَتَكَ أَنْ تَجْعَلَ تَحْتَهُ ثَوْبًا لاَ يَصِفُهَا " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ فَقَالَ عَبَّاسُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ .

হাদীসের ব্যাখ্যা:

'কুবাতী' সাদা রঙের পাতলা ও উন্নতমানের এক প্রকার চাদর, যা নববী যুগে মিসর থেকে আমদানী হত। একবার কোন এক স্থান থেকে এ জাতীয় কিছু চাদর হুযুর (ﷺ)-এর কাছে আসল। তিনি এখান থেকে একটি চাদর হযরত দেহইয়া কালবীকেও দান করলেন এবং বললেন যে, এটা দু'টুকরা করে একটি দিয়ে নিজের জন্য কুর্তা বানিয়ে নিয়ো, আর অপর টুকরাটি স্ত্রীকে দিয়ে দিয়ো। সে এটা ওড়না হিসাবে ব্যবহার করবে। কিন্তু যেহেতু এটা খুবই পাতলা ছিল, এ জন্য তিনি বললেন যে, তোমার স্ত্রীকে বলে দিয়ো, এর নীচে যেন আরেকটি কাপড় লাগিয়ে নেয়, যাতে শরীর, চুল ইত্যাদি নজরে না আসে। এর দ্বারা বুঝা গেল যে, মহিলাদের জন্য পাতলা কাপড় পরারও অনুমতি আছে, কিন্তু শর্ত এই যে, এর নীচে আরেকটি কাপড় থাকতে হবে, যারফলে শরীর ও মাথার চুল ইত্যাদি দেখা যাবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান