কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
হাদীস নং: ৪০১৮
আন্তর্জাতিক নং: ৪০৬২
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
১৪. কাপড়-চোপড় ধুয়ে পরিস্কার রাখা।
৪০১৮. নুফায়লী (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে এক ব্যক্তির মাথার চুল আলু থালু দেখে বলেনঃ এ ব্যক্তির কি চুল আঁচড়ানোর মত কিছু নেই। অপর এক ব্যক্তির পরিধানে ময়লা কাপড় দেখে বলেনঃ সে কি তার কাপড় ধোয়ার জন্য পানি পায় না।
كتاب اللباس
باب فِي غَسْلِ الثَّوْبِ وَفِي الْخُلْقَانِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ وَكِيعٍ، عَنِ الأَوْزَاعِيِّ، نَحْوَهُ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَى رَجُلاً شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ " أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ " . وَرَأَى رَجُلاً آخَرَ وَعَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ " أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা ঐসব কৃত্রিম তপস্বীদের ধারণা খণ্ডন হয়ে যায় যারা মনে করে যে, আল্লাহ্ অন্বেষী ও আখেরাতের চিন্তাধারী লোকদের জন্য নিজেদের সূরত-নমুনা ও লেবাসের সুন্দর-অসুন্দর থেকে নির্লিপ্ত থেকে ময়লা কাপড়, নোংরা শরীর ও উষ্ক-খুষ্ক চুল নিয়ে থাকা চাই। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সূরত ও লেবাসের পরিপাটির চিন্তা এবং এগুলোর মধ্যে সৌন্দর্যপ্রিয়তা তাদের নিকট যেন দুনিয়াদারীর ব্যাপার। যারা এরূপ করে, তারা নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা ও দিকনির্দেশনা এবং তাঁর আনীত দ্বীন ও শরী‘আতের রুচি সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, সূরত, লেবাস ইত্যাদি সুন্দর ও পরিপাটি করার সীমাতিরিক্ত চেষ্টা এবং এর জন্য অহেতুক লৌকিকতাও অপছন্দনীয় ও শরী‘আতের রুচির পরিপন্থী। যেমন, সামনের কোন কোন হাদীস থেকে জানা যাবে।
বাস্তব কথা এই যে, জীবনের অন্যান্য শাখার ন্যায় এ শাখাটির ব্যাপারেও রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকনির্দেশনার সারকথা এটাই যে, সীমালংঘন ও অবহেলা উভয়টি থেকে মুক্ত হয়ে মধ্যপন্থা অবলম্বন করা চাই।
যেসব হাদীসে সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করার ও চেহারার আকৃতি ঠিক রাখার এবং মাথা ও দাড়ির চুলগুলো পরিপাটি করে রাখার উপদেশ দেওয়া হয়েছে, এগুলোর সম্বোধিত ব্যক্তি তারাই, যারা এ ব্যাপারে ত্রুটি ও অবহেলায় লিপ্ত ছিল এবং যারা নিজেদের আকৃতি অবয়ব অসুন্দর করে রেখেছিল। আজও যাদের এ অবস্থা, তাদের রাসূলুল্লাহ (ﷺ)-এর এসব বাণী থেকে শিক্ষা গ্রহণ করা চাই।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)