কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৩. রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর

হাদীস নং: ৩৮৫৩
আন্তর্জাতিক নং: ৩৮৯৩
রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর
১৯. ঝাড়-ফুকের দুআ সম্পর্কে।
৩৮৫৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আমর ইবনে শুআয়েব (রাহঃ) তার পিতা ও দাদা থেকে বর্ণিত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের বিপদের সময় এ দুআ পড়তে বলতেনঃ আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতে মিন গাযাবিহি ওয়া শাররি ইবাহিদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনে ওয়া আই- ইয়াহ দুরূনী।

আর আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) তার বয়স্ক ছেলে মেয়েদের এ দুআ শিখিয়ে দিতেন এবং ছোট বাচ্চাদের গলায় তাবিজ বানিয়ে ঝুলিয়ে দিতেন।
كتاب الطب
باب كَيْفَ الرُّقَى
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ " أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ " . وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির দ্বারা জানা গেল যে, ভীতিকর স্বপ্ন শয়তানের প্রভাব বিস্তারেরই ফলশ্রুতিতে হয়ে থাকে। এ দু'আটি নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ শয়তানের কুপ্রভাব থেকে হিফাযত হবে। রাসূলুল্লাহ ﷺ-এর বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আসের এ আমলটি থেকে আরো জানা গেল যে, আল্লাহর নাম বা তাঁর কালাম কাগজে লিখে গলায় তাবিযরূপে ব্যবহার করাও দোষণীয় কিছু নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)