কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৮০৬
আন্তর্জাতিক নং: ৩৮৫০
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৫০৩. খাবার খেয়ে কি দুআ পাঠ করবে?
৩৮০৬. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ...... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খানা খাওয়ার পর এরূপ দুআ পড়তেনঃ (অর্থ) সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদেরকে তাঁর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন।
كتاب الأطعمة
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا طَعِمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ الْوَاسِطِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، أَوْ غَيْرِهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .

হাদীসের ব্যাখ্যা:

খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা ও শেষে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা খাওয়ার কাজটিকে- যা বাহ্যতঃ বস্তুগত কাজ ও মানবীয় চাহিদা- নূরানী ও রূহানী বানিয়ে দেয় এবং এর উপর ইবাদতের রূপ ফুঠে উঠে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান