কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৯. বিচার-আদালত অধ্যায়
হাদীস নং: ৩৫৪৯
আন্তর্জাতিক নং: ৩৫৮৮
বিচার-আদালত অধ্যায়
৩৯২. বাদী-বিবাদী কাজীর সামনে কিরূপে বসবে?
৩৫৪৯. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরূপ ফয়সালা দিয়েছেন যে, (বিচারের সময়) বাদী-বিবাদী উভয়েই কাযীর সামনে বসা থাকবে।
كتاب الأقضية
باب كَيْفَ يَجْلِسُ الْخَصْمَانِ بَيْنَ يَدَىِ الْقَاضِي
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ الْخَصْمَيْنِ يَقْعُدَانِ بَيْنَ يَدَىِ الْحَكَمِ .
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, বিচারকের উচিত মোকদ্দমার উভয় পক্ষ (বাদী-বিবাদী) এর সাথে তার আচরণ হবে সাম্যের। কোন পক্ষের কোন বৈশিষ্ট্য বা সম্পর্কের কারণে তার সাথে প্রাধান্যমূলক আচরণ হবে না। বিচারকের সামনে উভয়ের বসার স্থান একই হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)