কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়

হাদীস নং: ৩৩৫১
আন্তর্জাতিক নং: ৩৩৮৪
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
৩২২. ব্যবসায়ীর বৈপরীত্য সম্পর্কে।
৩৩৫১. মুসাদ্দাদ (রাহঃ) ..... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) তাকে কুরবানীর পশু অথবা বকরী ক্রয়ের জন্য একটি দীনার দেন। তিনি তা দিয়ে দু’টি বকরী ক্রয় করেন। পরে একটিকে এক দীনারে বিক্রি করেন এবং একটি বকরী ও এক দীনার নবী (ﷺ)-এর খিদমতে পেশ করেন। তখন তিনি তার কারবারে বরকতের জন্য দুআ করেন। ফলে তার ব্যবসায় এত উন্নতি হয় যে, তিনি যদি মাটিও খরিদ করতেন, তবু তিনি তাতে লাভবান হতেন।
كتاب البيوع
باب فِي الْمُضَارِبِ يُخَالِفُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ، حَدَّثَنِي الْحَىُّ، عَنْ عُرْوَةَ، - يَعْنِي ابْنَ أَبِي الْجَعْدِ الْبَارِقِيِّ - قَالَ أَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم دِينَارًا يَشْتَرِي بِهِ أُضْحِيَةً أَوْ شَاةً فَاشْتَرَى شَاتَيْنِ فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ فَأَتَاهُ بِشَاةٍ وَدِينَارٍ فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابًا لَرَبِحَ فِيهِ .

হাদীসের ব্যাখ্যা:

উরওয়া ইব্‌ন আবুল জা'আদ আল বারিকী রাযি. বকরির এই ক্রয়-বিক্রয় রাসুলুল্লাহ ﷺ-এর পক্ষ হতে প্রতিনিধি হিসাবে করেছিলেন। এতে জানা গেল যে, এরূপ কাজ বৈধ। যেহেতু পূর্বে ক্রয়কৃত দুই বকরি থেকে একটি হজুর ﷺ-এর অনুমতি ছাড়া বিক্রি করে ছিলেন, আর হজুর ﷺ তাঁর এ কাজকে ভুল ও শরীয়তের পরিপন্থী সাব্যস্ত করেন নি, বরং তাঁকে উৎসাহিত করেন ও দু'আ দিয়েছেন। সুতরাং এ থেকে এটা জানা গেল যে, প্রতিনিধি তার নিয়োগকর্তার জিনিস তার অনুমতি ছাড়াও বিক্রি করতে পারে। আর যদি নিয়োগকর্তা তা গ্রহণ করে নেয় তবে ক্রয়-বিক্রয় বৈধ ও চালু হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)