কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়

হাদীস নং: ৩৩৪০
আন্তর্জাতিক নং: ৩৩৭৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
৩১৭. পাকার আগে ফল বিক্রি করা।
৩৩৪০. ইসহাক ইবনে ইসমাঈল (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফল পাকার নমুনা প্রকাশ না হওয়া পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ আরায়া ব্যতীত অন্যান্য ফল দীনার ও দিরহামের বিনিময়ে বিক্রি করতে হবে।
كتاب البيوع
باب فِي بَيْعِ الثِّمَارِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهَا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ وَلاَ يُبَاعُ إِلاَّ بِالدِّينَارِ أَوْ بِالدِّرْهَمِ إِلاَّ الْعَرَايَا .

হাদীসের ব্যাখ্যা:

যে ভাবে আমাদের দেশ ও অঞ্চলে আম বাগানের ফসল আম তৈরি হওয়ার পূর্বে খুবই প্রাথমিক অবস্থায় বিক্রয় করা হয়ে থাকে, অনুরূপ ভাবে মদীনা ইত্যাদি আরবের ফসলী অঞ্চলে খেজুর অথবা আংগুরের বাগানগুলো এবং গাছের ফল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। আর উৎপন্নশীল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। রাসূলুল্লাহ ﷺ ইহা নিষেধ করেছেন। কেননা, এতে বিপদের আশংকা রয়েছে এবং এ আশংকাও রয়েছে যে, ফসলের উপর কোন দুর্যোগ এসে যাবে। যেমন, প্রচন্ড ঘূর্ণিঝড় কিংবা আকাশ থেকে পতিত শীলা শস্য যা ফসলকে নষ্ট করে দিবে। অথবা তাতে কোন অনিষ্টকারী রোগ সৃষ্টি হবে। তখন ক্রেতা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এরপর এ আশংকাও রয়েছে যে, মূল্য পরিশোধের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি হবে। সর্বোপরি এই ক্রয়-বিক্রয়ে তা নিষেধ করেছেন। সামনে প্রকাশ্য অনিষ্ট ও বিপদ রয়েছে। এ জন্য রাসূলুল্লাহ ﷺ তা নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৩৪০ | মুসলিম বাংলা