কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩১২২
আন্তর্জাতিক নং: ৩১৩৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
২১০. শহীদের গোসল দিতে হবে কিনা?
৩১২২. উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উহুদের যুদ্ধ শেষে হামযা (রাযিঃ) এর পাশ দিয়ে গমন করেন, যাঁর নাক ও কান (হিন্দা) কেটে নিয়েছিল। তখন তিনি বলেনঃ আমি যদি সাফিয়্যা (রাযিঃ) এর কষ্টের কথা চিন্তা না করতাম, যিনি হামযা (রাযিঃ)-এর বোন ছিলেন, তাহলে আমি তাঁর লাশকে পড়ে থাকতে দিতাম, যাতে পশু-পাখিরা তা ভক্ষণ করতে পারত এবং হাশরের দিন তিনি তাদের পেট হতে বের হতেন। এ সময় কাপড় কম থাকায় এক-এক, দুই-দুই এবং তিন-তিন ব্যক্তিকে একই কাপড়ে কাফন দেওয়া হয়।

রাবী কুতায়বা (রাহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এরপর তাঁদের একই কবরে দাফন করা হয়। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) এরূপ জিজ্ঞাসা করতে থাকেন যে, এদের মাঝে কোন ব্যক্তি কুরআন বেশী জানতো? এরপর তাকে আগে কিবলার দিকে রাখা হতো।
كتاب الجنائز
باب فِي الشَّهِيدِ يُغَسَّلُ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدٌ، - يَعْنِي ابْنَ الْحُبَابِ - ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، - يَعْنِي الْمَرْوَانِيَّ - عَنْ أُسَامَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، - الْمَعْنَى - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى حَمْزَةَ وَقَدْ مُثِّلَ بِهِ فَقَالَ " لَوْلاَ أَنْ تَجِدَ صَفِيَّةُ فِي نَفْسِهَا لَتَرَكْتُهُ حَتَّى تَأْكُلَهُ الْعَافِيَةُ حَتَّى يُحْشَرَ مِنْ بُطُونِهَا " . وَقَلَّتِ الثِّيَابُ وَكَثُرَتِ الْقَتْلَى فَكَانَ الرَّجُلُ وَالرَّجُلاَنِ وَالثَّلاَثَةُ يُكَفَّنُونَ فِي الثَّوْبِ الْوَاحِدِ - زَادَ قُتَيْبَةُ - ثُمَّ يُدْفَنُونَ فِي قَبْرٍ وَاحِدٍ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُ " أَيُّهُمْ أَكْثَرُهُمْ قُرْآنًا " . فَيُقَدِّمُهُ إِلَى الْقِبْلَةِ .

হাদীসের ব্যাখ্যা:

উহুদ যুদ্ধে সওরজন সাহাবী শাহাদাত বরণ করেন। তবে তাঁদের সবার জন্য পৃথক পৃথক কবর খনন করা ছিল খুবই দুরূহ ব্যাপার। অন্যকথায় বলা যায়, রাসূলুল্লাহ ﷺ বিশেষ পরিস্থিতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে একই কবরে একাধিক লাশ দাফনের নির্দেশ দেন। কিন্তু যথা নিয়মে কবর প্রশস্তভাবে খনন করা হয়। তাতে আরো হিদায়াত দেওয়া হয় যে, এক কবরে যখন একাধিক শহীদের লাশ রাখা হবে, তখন কুরআনের জ্ঞানের আধিক্য অনুসারে পর্যায়ক্রমে রাখবে। এই হাদীসের ভিত্তিতে বলা যেতে পারে যে রণাঙ্গনে যেহেতু অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তাই এক এক কবরে একাধিক লাশ দাফন করা জায়িয।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান