কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৯১৩
আন্তর্জাতিক নং: ২৯২৩
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১৩৬. আত্মীয়তার মীরাছ মৌখিক স্বীকৃতির মীরাছকে বাতিল করে দেয়।
২৯১৩. আহমদ ইবনে হাম্বল ও আব্দুল আযীয ইবনে ইয়াহয়া (রাহঃ) .... দাউদ ইবনে হুসাইন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উম্মু সা’দ বিনতে রাবী’র কাছে কুরআন মাজীদ পড়তাম, যিনি ইয়াতীম ছিলেন এবং আবু বকর (রাযিঃ) এর তত্ত্বাবধানে লালিত-পালিত হন। অতঃপর যখন আমি এই আয়াতঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ) অর্থাৎঃ ″যাদের সাথে তোমরা ওয়াদাবদ্ধ তাদের প্রাপ্য তাদের প্রদান করো″ তিলাওয়াত করি, তখন তিনি বলেনঃ তুমি এ আয়াত পড়বে না (অর্থাৎ এর উপর আমল করবে না)। কেননা এ আয়াত আবু বকর (রাযিঃ) এবং তাঁর পুত্র আব্দুর রহমান এর শানে নাযিল হয়। যখন আব্দুর রহমান ইসলাম কবুল করতে অস্বীকার করেন, তখন আবু বকর (রাযিঃ) এরূপ শপথ করেন যে, তিনি তাকে মীরাছের অংশ দিবেন না। পরে যখন তিনি [আব্দুর রহমান (রাযিঃ)] ইসলাম কবুল করেন, তখন নবী (ﷺ) তাঁকে তাঁর হিসসা দেওয়ার জন্য নির্দেশ দেন।

রাবী আব্দুল আযীয এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তিনি তখন ইসলাম কবুল করেন, যখন ইসলামে তরবারির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
كتاب الفرائض
باب نَسْخِ مِيرَاثِ الْعَقْدِ بِمِيرَاثِ الرَّحِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْمَعْنَى، - قَالَ أَحْمَدُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، قَالَ كُنْتُ أَقْرَأُ عَلَى أُمِّ سَعْدٍ بِنْتِ الرَّبِيعِ وَكَانَتْ يَتِيمَةً فِي حِجْرِ أَبِي بَكْرٍ فَقَرَأْتُ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ ) فَقَالَتْ لاَ تَقْرَأْ ( وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ ) وَلَكِنْ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ ) إِنَّمَا نَزَلَتْ فِي أَبِي بَكْرٍ وَابْنِهِ عَبْدِ الرَّحْمَنِ حِينَ أَبَى الإِسْلاَمَ فَحَلَفَ أَبُو بَكْرٍ أَلاَّ يُوَرِّثَهُ فَلَمَّا أَسْلَمَ أَمَرَ اللَّهُ تَعَالَى نَبِيَّهُ عَلَيْهِ السَّلاَمُ أَنْ يُؤْتِيَهُ نَصِيبَهُ . زَادَ عَبْدُ الْعَزِيزِ فَمَا أَسْلَمَ حَتَّى حُمِلَ عَلَى الإِسْلاَمِ بِالسَّيْفِ . قَالَ أَبُو دَاوُدَ: " مَنْ قَالَ: {عَقَدَتْ} [النساء: 33] : جَعَلَهُ حِلْفًا، وَمَنْ قَالَ: عَاقَدَتْ جَعَلَهُ حَالِفًا، قَالَ: وَالصَّوَابُ حَدِيثُ طَلْحَةَ عَاقَدَتْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান