কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৯০০
আন্তর্জাতিক নং: ২৯১০
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১৩০. কোন মুসলমান কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০০. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আগামীকাল হজ্জের সময় আপনি কোথায় অবতরণ করবেন? তখন তিনি জিজ্ঞাসা করেনঃ আকীল কি আমাদের জন্য কোন ঘর অবশিষ্ট রেখেছে? অতঃপর তিনি বলেনঃ আমরা বনু কিনানার খায়ফ নামক স্থানে অবতরণ করব, যেখানে কুরাইশগণ কাফিরদের সাথে শপথ করেছিল অর্থাৎ মুহাসসাব নামক স্থানে। আর ঘটনাটি এরূপঃ বনু কিনানা কুরাশদের থেকে এ মর্মে শপথ নিয়েছিল যে, তারা বনু হাশিমের সাথে কোন বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না এবং তাদের সাথে কোনরূপ বেচাকেনা করবে না, আর না তাদের কোনরূপ আশ্রয় দেবে।

যুহরী (রাহঃ) বলেনঃ খায়ফ হলো একটি উপত্যকার নাম- যেখানে উক্ত শপথ সংঘটিত হয়েছিল।
كتاب الفرائض
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا فِي حَجَّتِهِ . قَالَ " وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلاً " . ثُمَّ قَالَ " نَحْنُ نَازِلُونَ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الْكُفْرِ " . يَعْنِي الْمُحَصَّبَ وَذَاكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ وَلاَ يُئْوُوهُمْ . قَالَ الزُّهْرِيُّ وَالْخَيْفُ الْوَادِي .
tahqiqতাহকীক:তাহকীক চলমান