কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৮৯২
আন্তর্জাতিক নং: ২৯০২
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯২. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এর আযাদকৃত গোলাম মারা গেলে সে কিছু মাল রেখে গেল কিন্তু তার কোন ওয়ারিছ ছিল না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তার পরিত্যক্ত মাল তার গ্রামের কোন এক ব্যক্তিকে দিয়ে দাও।
كتاب الفرائض
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ سُفْيَانَ، جَمِيعًا عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ مُجَاهِدِ بْنِ وَرْدَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ مَوْلًى، لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاتَ وَتَرَكَ شَيْئًا وَلَمْ يَدَعْ وَلَدًا وَلاَ حَمِيمًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَعْطُوا مِيرَاثَهُ رَجُلاً مِنْ أَهْلِ قَرْيَتِهِ " . قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ سُفْيَانَ أَتَمُّ وَقَالَ مُسَدَّدٌ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَا هُنَا أَحَدٌ مِنْ أَهْلِ أَرْضِهِ " . قَالُوا نَعَمْ . قَالَ " فَأَعْطُوهُ مِيرَاثَهُ " .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু দাঊদ (রাহঃ) বলেনঃ সুফিয়ান কর্তৃক বর্ণিত হাদীসটি পূর্ণ হাদীস। তাঁর রাবী মুসাদ্দাদ (রাহঃ) বলেন, তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করেনঃ তার স্বদেসী কোন লোক কি এখানে আছে? তখন তারা (সাহাবীরা) বলেনঃ হ্যাঁ, আছে। তিনি বলেনঃ তবে তাঁর মীরাছ তাকেই দিয়ে দাও।