আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৭০২
আন্তর্জাতিক নং: ১৮১৯
- ওমরার অধ্যায়
১১৪১. মহান আল্লাহর বাণীঃ স্ত্রী সম্ভোগ নেই (২ঃ১৯৭)
১৭০২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এ ঘরের হজ্জ আদায় করল এবং স্ত্রী সহবাস করল না এবং অন্যায় আচরণও করল না, সে প্রত্যাবর্তন করবে মাতৃগর্ভ থেকে সদ্য প্রসূত শিশুর মত হয়ে।
أبواب العمرة
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَلاَ رَفَثَ} [البقرة: 197]
1819 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَجَّ هَذَا البَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ»
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদে বলা হয়েছে:
اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ
আয়াতে হজ্ব পালনকারীদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন বিশেষভাবে হজ্বের সময়ে অশ্লীল বিষয়াদি ও আল্লাহর নাফরমানীর সকল কাজ এবং পরস্পর ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকে। হযরত আবূ হুরায়রা রাযি.-এর এ হাদীসে এই দিকনির্দেশনার উপর আমলকারীদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি হজ্ব করবে এবং হজ্বের দিনগুলোতে সে কোন অশ্লীল কাজও করবে না, আল্লাহ্ তা'আলার অবাধ্যতামূলক এমন কোন কাজও করবে না, যা ফাসেকীর সীমায় এসে যায়, তাহলে হজ্বের বরকতে তার সকল গুনাহ্ মাফ করে দেওয়া হবে এবং সে এমন পাক পবিত্র হয়ে হজ্ব থেকে ফিরবে, যেমন, সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল। আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে আমাদেরকে এ সম্পদ নছীব করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)