কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৬. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২১৭০
আন্তর্জাতিক নং: ২১৭৩
বিবাহ-শাদীর অধ্যায়
১৪৩. আয্ল।
২১৭০. উসমান ইবনে আবি শাঈবা .... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনসারদের মধ্য হতে এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে উপস্থিত হয়ে আরয করে, আমার একটি দাসী আছে, যার সাথে আমি সহবাসও করি। কিন্তু সে গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে তার সাথে আযল করতে পার। তবে জেনে রাখ! তার ভাগ্যে যা নির্ধারিত তা হবেই। রাবী বলেন, তখন সেই ব্যক্তি কিছুদিন পর পুনরায় তাঁর নিকট এসে বলে, আমার দাসী গর্ভবতী হয়েছে। তখন তিনি বলেন, আমি তো এ ব্যাপারে তোমাকে আগেই বলেছিলাম যে, তার জন্য আল্লাহ্ তাআলা যা নির্ধারিত করেছেন, তা অবশ্যই প্রকাশ পাবে।
كتاب النكاح
باب مَا جَاءَ فِي الْعَزْلِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ لِي جَارِيَةً أَطُوفُ عَلَيْهَا وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ . فَقَالَ " اعْزِلْ عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا " . قَالَ فَلَبِثَ الرَّجُلُ ثُمَّ أَتَاهُ فَقَالَ إِنَّ الْجَارِيَةَ قَدْ حَمَلَتْ . قَالَ " قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর যে বাণী উল্লেখ করা হয়েছে তার উদ্দেশ্য এই যে, যদি আল্লাহ তা'আলার পক্ষ হতে কোন বিষয়ের অস্তিত্বের ফায়সালা হয়ে থাকে তবে তা খণ্ডনের কোন পদ্ধতিই কার্যকর হবে না। আল্লাহ তা'আলার ফায়সালা পূর্ণ হয়েই থাকবে। যেমন- এক ব্যক্তি তার স্ত্রীর গর্ভ না হোক এ উদ্দেশ্য আযল করে থাকে। সুতরাং কখনো যদি সন্তান পয়দা হতে আল্লাহ তা'আলার ইচ্ছা হয় তবে অবস্থা এরূপ দাঁড়ায় যে, সময় মত সে আযল করতে সক্ষম হবে না। ফলে ভিতরেই নির্গত হয়ে পড়বে। অথবা সে ব্যক্তি আযল করবে ঠিকই তবে ধাতুর কোন ক্ষুদ্র অংশ প্রথমেই নির্গত হয়ে যাবে আর এ বিষয়ে ভার অনুভূতিই হবে না। বস্তুত মনুষ্য কর্মপদ্ধতি অকৃতকার্য হবে আর আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়ে থাকবে। আল্লাহই অধিক জ্ঞাত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)