কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৯৬৭
আন্তর্জাতিক নং: ১৯৬৯ - ১৯৭০
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৭৬. কংকর নিক্ষেপ।
১৯৬৭. আল কা‘নবী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি কংকর নিক্ষেপের জন্য কুরবানীর পরে এগার, বারো বা তেরো যিলহজ্জ তারিখে পায়ে হেঁটে আসতেন এবং কংকর নিক্ষেপের পর প্রত্যাবর্তন করতেন। অতঃপর তিনি খবর দেন যে, নবী করীম (ﷺ) এরূপ করতেন।
জাবির ইবনু ’আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর বাহনে সওয়ার অবস্থায় কংকর মারতে দেখেছি। এ সময় তিনি বলেছিলেনঃ তোমরা হজের (হজ্জের) নিয়ম-পদ্ধতি শিখে নাও। তিনি আরো বলেনঃ আমি অবহিত নই আমার এই হজের (হজ্জের) পর আবার হজ (হজ্জ) করার সুযোগ পাবো কি না।

كتاب المناسك
باب فِي رَمْىِ الْجِمَارِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ عُمَرَ - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَأْتِي الْجِمَارَ فِي الأَيَّامِ الثَّلاَثَةِ بَعْدَ يَوْمِ النَّحْرِ مَاشِيًا ذَاهِبًا وَرَاجِعًا وَيُخْبِرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ يَقُولُ " لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ

হাদীসের ব্যাখ্যা:
১০ই যিলহজ্ব রাসূলুল্লাহ (ﷺ) নিজের উটনীর উপর সওয়ার হয়ে মুযদালিফা থেকে মিনায় এসে পৌঁছুলেন। এ দিন তিনি সওয়ারীর উপর থেকেই জামরায়ে আকাবায় কংকর মারলেন- যাতে সবাই তাঁকে রমী করতে দেখে রমী ও কংকর মারার নিয়ম-পদ্ধতি শিখে নেয় এবং সহজে বিভিন্ন মাসআলা ও হজ্বের বিধি-বিধান জিজ্ঞাসা করে নিতে পারে। তবে তিনি দ্বিতীয় ও তৃতীয় দিন পায়ে হেঁটে কংকর মেরেছেন। যাহোক, কংকর মারা সওয়ার অবস্থায়ও জায়েয, আর পায়ে হেঁটেও জায়েয।
এ ইঙ্গিত বিদায় হজ্বে তিনি বার বার দিয়েছেন যে, ঈমানদাররা আমার নিকট থেকে যেন হজ্ব, দ্বীন ও শরী‘আতের অন্যান্য আহকাম শিখে নেয়। সম্ভবত এখন এই দুনিয়ায় আমার অবস্থান আর বেশী দিনের হবে না।
এ ইঙ্গিত বিদায় হজ্বে তিনি বার বার দিয়েছেন যে, ঈমানদাররা আমার নিকট থেকে যেন হজ্ব, দ্বীন ও শরী‘আতের অন্যান্য আহকাম শিখে নেয়। সম্ভবত এখন এই দুনিয়ায় আমার অবস্থান আর বেশী দিনের হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)