মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২০৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযি.
২০৮. ইবরাহীম ইবনে সা'দ তাবেয়ী থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে এ তথ্য পৌঁছেছে যে, উহুদ যুদ্ধে হযরত আব্দুর রহমান ইবনে আউফের শরীরে (তীর ও তরবারীর) একুশটি আঘাত লেগেছিল। তার পাও আঘাতপ্রাপ্ত হয়েছিল, যে কারণে তিনি ল্যাংড়িয়ে চলতেন। (আবু নুআইম, ইবনে আসাকির)
کتاب المناقب والفضائل
عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ : بَلَغَنِيْ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ جُرِحَ يَوْمَ أُحُدٍ إحْدَى وَعِشْرِين جِرَاحَةٌ ، وَجُرْح فِي رِجْلَه فَكَان يَعْرُجُ مِنْهَا. (أبو نعيم وابن عساكر).

হাদীসের ব্যাখ্যা:

একথা সুবিদিত যে, রাসূলুল্লাহ (ﷺ) উহুদ যুদ্ধে মারাত্মক আহত হয়েছিলেন। তাই তারা অত্যন্ত ভাগ্যবান- যারা এ যুদ্ধে শহীদ অথবা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, হযরত আব্দুর রহমান ইবনে আউফও ঐসব ভাগ্যবানদের মধ্যে ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২০৮ | মুসলিম বাংলা