মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২০৫
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত যুবায়ের রাযি.
২০৫. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ (ﷺ), হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা ও হযরত যুবায়ের রাযি. হেরা পর্বতের উপর ছিলেন। এ সময় পর্বতের পাথরে কম্পন সৃষ্টি হল। রাসূলুল্লাহ (ﷺ) তখন পর্বতকে উদ্দেশ্য করে বললেন, স্থির হয়ে যাও। তোমার উপর রয়েছেন আল্লাহর এক নবী, একজন সিদ্দীক ও শহীদ। (মুসলিম)
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ عَلَى حِرَاءٍ هُوَ وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعَلِيٌّ، وَعُثْمَانُ، وَطَلْحَةُ، وَالزُّبَيْرُ، فَتَحَرَّكَتِ الصَّخْرَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اهْدَأْ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ، أَوْ صِدِّيقٌ، أَوْ شَهِيدٌ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীস থেকে জানা যায় যে, এ জাতীয় অলৌকিক ঘটনা কয়েকবার সংঘটিত হয়েছে। ঐসব হাদীস পূর্বে উল্লেখ করে আসা হয়েছে, যেগুলোর মধ্যে হুযুর (ﷺ)-এর সাথে কেবল শায়খাইন অথবা তাঁরা ছাড়া হযরত উসমান ও হযরত আলী রাযি.-এরও উল্লেখ রয়েছে। এ হাদীসে যে ঘটনার উল্লেখ রয়েছে, এর মধ্যে হুযুর (ﷺ)-এর সাথে চার খলীফা ছাড়া আশারা মুবাশশারার মধ্য থেকে হযরত তালহা ও হযরত যুবায়েরও ছিলেন। আর এ হাদীসে হুযূর (ﷺ) তাঁদের শাহাদতের ভবিষ্যদ্বাণী করেছেন এবং তাঁরা দু'জনই এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী জঙ্গে জামালে নির্মমভাবে শহীদ হন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান