মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২০২
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাযি.
২০২. হযরত যুবায়ের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন নবী করীম (ﷺ)-এর গায়ে দু'টি লৌহবর্ম ছিল। এ অবস্থায় তিনি একটি পাথরের উপর উঠতে চাইলেন। (কিন্তু বর্মের ওজন ও চাপের জন্য) তিনি সেখানে উঠতে পারলেন না। এ সময় তালহা তার নীচে বসে গেলেন। (যাতে হুযুর (ﷺ) তার উপর পা রেখে পাথরের উপর উঠতে পারেন।) এবার তিনি তার উপর পা রেখে পাথর পর্যন্ত পৌছে গেলেন। বর্ণনাকারী যুবায়ের বলেন, আমি এ সময় রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, তালহা নিজের জন্য (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে। (তিরমিযী)
کتاب المناقب والفضائل
عَنْ الزُّبَيْرِ قَالَ: كَانَ عَلَى النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى الصَّخْرَةِ، فَلَمْ يَسْتَطِعْ فَقَعَدَ تَحْتَهُ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ، فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: أَوْجَبَ طَلْحَةُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম স্পষ্ট, কোন ব্যাখ্যার প্রয়োজন নেই। এ হাদীসে বলা হয়েছে যে, হুযুর (ﷺ) সে দিন দু'টি লৌহবর্ম পরিধান করে রেখেছিলেন। এর দ্বারা একথাও জানা গেল যে, যুদ্ধের সময় নিজের আত্মরক্ষা ও শত্রুর উপর বিজয় লাভের জন্য সম্ভাব্য পর্যায় পর্যন্ত আসবাব-উপকরণ ব্যবহার করা তাওয়াক্কুলের পরিপন্থী নয়; বরং এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান