মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৯০
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আলী রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৯০. হযরত আলী রাযি. থেকে বর্ণিত যে, কিছু লোক তাঁকে জিজ্ঞাসা করল যে, আমরা আপনাকে প্রচণ্ড গরমের সময় দেখি যে, আপনি শীত মৌসুমের পোশাক পরিধান করে থাকেন, আবার শীতের মৌসুমে দেখি আপনার গায়ে গরম মৌসুমের কাপড় এবং আপনি শরীর থেকে ঘাম মুছে থাকেন। হযরত আলী রাযি. উত্তরে বললেন, একবার আমার চোখে অসুখ দেখা দিলে রাসূলুল্লাহ (ﷺ) এতে নিজের মুখের থুথু ছিটিয়ে দিয়েছিলেন। এরপর থেকে এ পর্যন্ত আমি কখনো চোখে অসুস্থতাবোধ করিনি। আর একবার তিনি আমার জন্য এ দু‘আ করেছিলেন: اللهم أذهب عنه الحر والبرد অর্থাৎ, হে আল্লাহ্! তুমি এর থেকে গরম ও ঠাণ্ডা দূরে রাখ। এরপর থেকে এ পর্যন্ত আমি কোনদিন গরম ও শীত অনুভব করিনি। (মুজামে তাবরানী)
کتاب المناقب والفضائل
عَنْ عَلِيٍّ، أَنَّهُ قِيْلَ لَهُ نَرَاكَ فِي الْحَرِّ الشَّدِيدِ وَعَلَيْهِ ثِيَابُ الشِّتَاءِ، وَنَرَاكَ فِي الشِّتَاءِ وَعَلَيْكَ ثِيَابُ الصَّيْفِ، وَتَمْسَحُ الْعَرَقَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَزَقَ فِىْ عَيْنِىْ وَأَنَا أَرْمَدُ، فَمَا اشْتَكَيْتُهُمَا حَتَّى السَّاعَةِ، وَدَعَا لِي فَقَالَ: «اللَّهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ» ، فَمَا وَجَدْتُ حَرًّا وَلَا بَرْدًا حَتَّى يَوْمِي هَذَهِ. (رواه الطبرانى فى الاوسط)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি কোন ব্যাখ্যার প্রয়োজন রাখে না। একথা স্পষ্ট যে, হুযুর (ﷺ)-এর দু‘আর এ প্রভাব তাঁর মু'জেযারই অংশ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান