মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৮৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আলী রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৮৭. হযরত উম্মে আতিয়্যা রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) (কোন এক গুরুত্বপূর্ণ অভিযানে) একটি সেনাদল প্রেরণ করলেন- যাদের মধ্যে আলী রাযি.ও ছিলেন। উম্মে আতিয়্যা বলেন, আমি তখন রাসূলুল্লাহ (ﷺ)কে দু'হাত তুলে এ দু‘আ করতে শুনলাম হে আল্লাহ্! তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ো না, যে পর্যন্ত না আলীকে দেখিয়ে দাও। (তিরমিযী)
کتاب المناقب والفضائل
عَنْ أُمُّ عَطِيَّةَ، قَالَتْ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا فِيهِمْ عَلِيٌّ، قَالَتْ: فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ يَقُولُ: اللَّهُمَّ لاَ تُمِتْنِي حَتَّى تُرِيَنِي عَلِيًّا. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি কোন ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ)-এর ঐসব কারণে যেগুলোর উল্লেখ আগেই করে আসা হয়েছে- হযরত আলী রাযি.-এর প্রতি চরম পর্যায়ের ভালবাসা ছিল। হুযুর (ﷺ) এর দু‘আর মধ্যেও এরই বহিঃপ্রকাশ ঘটেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)