মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৭৫
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৭৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা আমার প্রতি ওহী প্রেরণ করেছেন যে, আমি যেন আমার দুই আদরের কন্যাকে উসমানের নিকট বিয়ে দেই। ইবনে আদী, দারাকুতনী, ইবনে আসাকির
کتاب المناقب والفضائل
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى أَوْحَى إِلَيَّ أَنْ أُزَوِّجَ كَرِيمَتَيَّ مِنْ عُثْمَانَ. (رواه ابن عدى والدار قطنى وابن عساكر)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকেও জানা গেল যে, হুযুর (ﷺ) প্রথমে আপন কন্যা হযরত রুকাইয়্যাকে আল্লাহর হুকুমেই হযরত উসমানের নিকট বিয়ে দিয়েছিলেন এবং হিজরতের দ্বিতীয় বর্ষে তাঁর ওফাতের পর দ্বিতীয়া কন্যা হযরত উম্মে কুলসূমের বিয়েও হযরত উসমানের নিকট ওহীর মাধ্যমে আগত নির্দেশেই দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)