মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১০৯
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১০৯. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, কখনো এমন হয়নি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোন জিনিস চাওয়া হয়েছে আর তিনি 'না' বলে দিয়েছেন। বুখারী, মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ جَابِرٍ قَالَ: " مَا سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ فَقَالَ لَا. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
মর্ম এই যে, হুযুর (ﷺ)-এর পবিত্র অভ্যাস ছিল যে, যখন তাঁর কাছে কোন জিনিস চাওয়া হত, তখন তিনি কখনো لا (না) বলতেন না- যার দ্বারা সওয়ালকারীর মন ভেঙ্গে যেত। যদি ঐ জিনিস বর্তমান থাকত, তাহলে দিয়ে দিতেন। অন্যথায় ওযরখাহী করতেন ও দু‘আ করে দিতেন। সারকথা, কোন সওয়ালকারী ও সাহায্যপ্রার্থীকে তিনি কখনো 'না' বলতেন না। অর্থাৎ, তাঁর উত্তর নেতিবাচক হত না।
বাহ্যত এটা একটা মামুলী বিষয় মনে হয়; কিন্তু বাস্তবতা এই যে, এটা অত্যন্ত অসাধারণ বিষয়। কোন ব্যক্তির কোন আব্দার ও সওয়ালের উত্তরে কখনো 'না' না বলা চূড়ান্ত পর্যায়ের উদারতা, ভদ্রতা ও হৃদয়ের প্রশস্ততার প্রমাণ। ঐসব বান্দা বড়ই ভাগ্যবান, যাদেরকে আল্লাহ তা'আলা এসব গুণাবলী নিজ থেকে দান করেন। তদ্রূপভাবে আল্লাহর ঐসব বান্দা, যারা এসব গুণাবলীতে সমৃদ্ধ আল্লাহওয়ালাদের সাথে থেকে নিজেদের মধ্যে এসব চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা-সাধনা করেন, তারাও অত্যন্ত ঈর্ষার পাত্র।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)