মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১০০
গুণাবলী ও ফযীলত অধ্যায়
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহান গুণাবলি ও সুউচ্চ মর্যাদাসমূহ
১০০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন ওবীগণের নেতা ও অগ্রবর্তী হব। আর এ কথা আমি গর্ব হিসাবে বলছি না। আর আমি নবীগণের শেষ। এটাও আমি গর্ব হিসাবে বলছি না। আর আমি প্রথম সুপারিশকারী হব ও সর্ব প্রথম আমার সুপারিশ কবুল করা হবে। এটাও আমি গর্ব হিসাবে বলছি না। (মুসনাদে দারিমী)
کتاب المناقب والفضائل
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا قَائِدُ الْمُرْسَلِينَ وَلَا فَخْرَ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ وَلَا فَخْرَ» (رواه الدارمى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি নবীগণের শেষ এবং এ জগতে আল্লাহর সব নবী-রাসূলের পর এসেছেন, কিয়ামতের দিন তিনি সব নবী-রাসূলের নেতা ও অগ্রবর্তী হবেন। এরপর তিনি সেই কিয়ামত দিবসে সুপারিশ ও সুপারিশ গ্রহণে প্রথম ও প্রধান হওয়ারও উল্লেখ করেছেন। যে কথা উপরিল্লিখিত বিভিন্ন হাদীসেও এসেছে। আর আলোচ্য হাদীসেও তিনি আল্লাহ্ তা'আলার নি'আমতরাজির উল্লেখের সাথে وَلَا فَخْرَ বলেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১০০ | মুসলিম বাংলা