মা'আরিফুল হাদীস

কিয়ামতের আলামতসমূহ অধ্যায়

হাদীস নং: ৮০
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
কিয়ামতের বড় আলামত সমূহ- পশ্চিম দিকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ-এর নির্গমন, দাজ্জালের ফিতনা, হযরত মাহদীর আগমন ও হযরত ঈসা (আ)-এর অবতরণ
৮০. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, (কিয়ামতের লক্ষণ সমূহের মধ্যে) তিনটি ঘটনা যেগুলো প্রকাশ পাওয়ার পর ইতিপূর্বে যারা ঈমান আনেনি ও নেক কাজ করেনি তাদের ইমান গ্রহণ কোন ফায়দা পৌঁছাবে না (কোন কাজে আসবে না) ১. পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়া, ২. দাজ্জালের আবির্ভাব হওয়া, ৩. দাব্বাতুল আরদ বের হওয়া। (সহীহ মুসলিম)
کتاب علاماتِ قیامت
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلاَثٌ إِذَا خَرَجْنَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَالدَّجَّالُ وَدَابَّةُ الأَرْضِ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এই তিন আলামত প্রকাশ পাওয়ার পর এ কথা সবার সামনে সুস্পষ্ট হয়ে উঠবে যে, দুনিয়ার 'শৃঙ্খলা ওলট-পালট হয়ে কিয়ামতের সময় নিকটে এসে গেছে। এ জন্য তখন ঈমান গ্রহণ অথবা গুনাহসমূহ হতে তাওবা করা কিংবা সাদকা খায়রাতের ন্যায় কোন কাজ করা যা পূর্বে করা হয়নি এরূপ হবে যেমন, মৃত্যুর দরজায় পৌঁছে অদৃশ্য জগতের বাস্তবাদি দর্শনপূর্বক কেউ ঈমান নিয়ে আসে কিংবা গুনাহসমূহ হতে তাওবা করে অথবা সাদকা খায়রাতের ন্যায় কোন নেক কাজ করে। এসবের কোন মূল্যায়ণ হবে না এবং কাজে আসবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান