মা'আরিফুল হাদীস
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
হাদীস নং: ৬১
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
উম্মতের মধ্যে জন্মলাভকারী দীনী পতন, অবনতি ও ফিতনা বিষয়ক আলোচনা
৬১. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অতি নিকটেই এমন যুগ আসবে যে, একজন মুসলমানের উত্তম সম্পদ হবে বকরির পাল। যে গুলো নিয়ে সে পাহাড়ের চূড়ায় চূড়ায় ও বৃষ্টি বর্ষিত মাঠে ফিরবে, ফিতনা থেকে নিজের দীনকে বাঁচাতে পালিয়ে থাকবে। (সহীহ বুখারী)
کتاب الفتن
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ، يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ. (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদে কিয়ামতকে নিকটে বলা হয়েছে- (اقْتَرَبَتِ السَّاعَةُ) কিয়ামত এবং তৎপূর্ববর্তী প্রকাশিতব্য ফিতনাসমূহের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরূপেই উল্লেখ করতেন যে, অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত এজন্য যে, যে বিষয় আগমনকারী ও তার আগমন নিশ্চিত তা নিকটেই মনে করা উচিত। তাতে অলসতা করবে না। এই মূলনীতি ও প্রথা অনুযায়ী আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতনার এমন যুগ আগমনের সংবাদ দিয়েছেন যখন গোটা বসতির অবস্থা এরূপ মন্দ হয়ে পড়বে যে, সেখানে বসবাসকারীর জন্য দীনের ওপর প্রতিষ্ঠিত থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
রাসূলুল্লাহ্ বলেন, এরূপ সময়ে সেই মু'মিন বান্দা বড় কল্যাণের মধ্যে হবে, যার নিকট কতক বকরির পাল হবে। এগুলো নিয়ে সে পাহাড়ের চূড়ায় চূড়ায় এমন সমতল মাঠে চলে যাবে যেখানে বৃষ্টি বর্ষিত হয়। ঘাস খেয়ে বকরিগুলো নিজেদের পেট ভরবে আর সেই বান্দা বকরিগুলোর দ্বারা জীবিকা নির্বাহ করবে। এভাবে লোকালয়গুলোর ফিতনা থেকে সে নিরাপদ থাকবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)