মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৭
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদকারী (আল্লাহর নিকট) সেই লোকের ন্যায়, যে সর্বদা রোযা রাখে, আল্লাহর সমীপে দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহর আয়াতের তিলাওয়াত করে, এবং নামায ও রোযা থেকে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় না। এমনকি আল্লাহর পথে সেই মুজাহিদ ঘরে প্রত্যাবর্তন করে। (আল্লাহর নিকট এরূপ অবস্থাই)-(সহীহ বুখারী, সহীহ মুসলিম
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللَّهِ لاَ يَفْتُرُ مِنْ صِيَامٍ وَلاَ صَلاَةٍ حَتَّى يَرْجِعَ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ঘরে প্রত্যাবর্তন পর্যন্ত আল্লাহর নিকট সে অবিচ্ছিন্ন ইবাদতে রয়েছে। আর সে সেই ইবাদতকারী বান্দাগণের ন্যায় যারা ধারাবাহিক রোযা রাখে, আল্লাহর সমীপে দাঁড়িয়ে নামায পড়ে ও আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান