মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪২
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪২. হযরত আব্দুল্লাহ্ ইবনে 'আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর পথে শহীদ হওয়া ঋণ ছাড়া সব গুনাহর কাফ্ফারা। (সহীহ্ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يُكَفِّرُ كُلَّ شيء إِلاَّ الدَّيْنَ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, আল্লাহ্ তা'আলার নির্দেশসমূহ পালন ও তাঁর অধিকার পূরণে বান্দা থেকে যে ত্রুটি ও গুনাহ্ হয়ে থাকে আল্লাহর পথে নিষ্ঠার সাথে প্রাণ বিসর্জন ও আল্লাহর পথে শাহাদত সেই সব গুনাহর কাফফারা হয়ে যাবে। শাহাদাতের ওসীলায় সব মাফ হয়ে যাবে। তবে তার ওপর কোন বান্দার ঋণ থাকলে অথবা বান্দাদের কোন হক থাকলে তা শাহাদাতেও ক্ষমা হবে না। আলোচ্য হাদীস দ্বারা আল্লাহর পথে শাহাদাতের মর্যাদা জানা গেল এবং ঋণ ইত্যাদি বান্দার হক সম্পর্কীয় বিরাট কঠিন বিষয়ও জানা গেল। আল্লাহ্ তা'আলা এ থেকে শিক্ষা গ্রহণের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৪২ | মুসলিম বাংলা