মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৯৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
জনসাধারণকে নেতার আনুগত্য এবং নেতাকে আল্লাহ্-ভীতি ও ন্যায়পরায়ণতার উপদেশ
৪৯৬. হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দাগণের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম হচ্ছে-নম্র স্বভাব, দয়াদ্র অন্তর, ন্যায় পরায়ণ রাষ্ট্রীয় শাসক। আর সর্ব নিম্নস্তরের হচ্ছে, পাষাণ-হৃদয় এবং অত্যাচারী শাসক। (শু'আবুল ঈমান, বায়হাকী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَفْضَلَ عِبَادِ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ عَادِلٌ وَإِنَّ شَرَّ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ جَائِرٌ، خَرِقٌ» (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, খলীফা ও শাসককে আল্লাহ ভীতি ও ন্যায়পরায়ণ হওয়ার সাথে নম্রস্বভাব ও নরমদিল হওয়া চাই; যেমন রাষ্ট্রীয় বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ-এর রীতি ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান