মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৯২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মিথ্যা শপথ ভীষণতম কবীরা গুনাহ
৪৯২. হযরত খুরাইম ইবনে ফাতিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ (একদিন) ভোরের নামায পড়লেন। নামায শেষ করে উঠে দাঁড়ালেন এবং বললেন, মিথ্যা সাক্ষ্য শিরকের সমান করা হয়েছে। একথা তিনি তিন বার বললেন। এরপর তিনি (কুরআন মজীদের) এ আয়াত পাঠ করেন-
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ
সুতরাং তোমরা বর্জন কর মূর্তিপূজার মত অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা-কথন থেকে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কোন শরীক না করে। (আবূ দাউদ)
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ
সুতরাং তোমরা বর্জন কর মূর্তিপূজার মত অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা-কথন থেকে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কোন শরীক না করে। (আবূ দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا، فَقَالَ: «عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالْإِشْرَاكِ بِاللَّهِ» ثَلَاثَ مِرَارٍ، ثُمَّ قَرَأَ {فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ} (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
রাসুলুল্লাহ ﷺ এই ভাষণে কুরআন মজীদের যে আয়াত তিলাওয়াত করেছিলেন তাতে শিরক ও দেবতা পূজার সাথে قَوْل زور (মিথ্যা কথা) থেকে বাঁচার তাকিদ করেছেন। আর উভয়টির জন্য নির্দেশে একই ক্রিয়াপদ ও একই বাক্য (বর্জন কর) ব্যবহার করেছিলেন। এতে রাসূলুল্লাহ ﷺ একথা বুঝেছিলেন এবং লোকজনকে একথা বুঝিয়েছিলেন যে, মিথ্যা সাক্ষ্য এমন নিকৃষ্ট ও জঘন্য গুনাহ, যেমন জঘন্য গুনাহ শিরক ও দেবতা পূজা। মু'মিনদেরকে এ থেকে এরূপ বেঁচে থাকা চাই, যেরূপ বেঁচে থাকে শিরক ও দেবতা পূজা থেকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)