মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইজারা (অর্থাৎ পারিশ্রমিক ও ভাড়া সংক্রান্ত কায়কারবার)
৪৩৯. হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও। (ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» (رواه وابن ماجة)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, শ্রমিক যখন তোমার কাজ পূর্ণ করে দেয় তৎক্ষণাত তার পারিশ্রমিক আদায় করবে। মোটেও বিলম্ব করা ঠিক হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)