মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪২৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় বাতিল করার অধিকার
৪২৮. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের ততক্ষণ পর্যন্ত ইখতিয়ার থাকে, যতক্ষণ পরস্পর পৃথক না হয়। (এরপর ইখতিয়ার নেই) হ্যাঁ যদি (শর্ত আরোপ করে) ইখতিয়ার সংরক্ষণ করা হয়। উভয়ের কারো ফেরত গ্রহণের ভয়ে একে অন্য থেকে পৃথক হওয়া বৈধ নয়। (তিরমিযী, আবু দাউদ, নাসাঈ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ عَمَرَو ابْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا إِلَّا أَنْ تَكُونَ صَفْقَةَ خِيَارٍ وَلَا يَحِلُّ لَهُ أَنْ يُفَارِقَ صَاحِبَهُ خَشْيَةَ أَنْ يَسْتَقِيلَهُ» (رواه الترمذى وابوداؤد والنسائى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের দাবিও তাই যা উপরে বর্ণিত হযরত ইবনে উমরের হাদীসে রয়েছে। ক্রয় সংক্রান্ত লেন-দেনে উভয় পক্ষ (ক্রেতা-বিক্রেতা) পৃথক না হয়। পৃথক হওয়ার পর কেবল এ পদ্ধতিতেই বাতিল করার ক্ষমতা থাকবে যখন শর্ত হিসাবে নির্ধারিত হবে।
এরপর এ হাদীসেরই সামনে রাসূলুল্লাহ ﷺ-এর দিকদর্শনও রয়েছে যে, উভয় পক্ষের কেউই এ ভয়ে পৃথক হবে না যে, তার প্রতিপক্ষ নিজের কথা প্রত্যাহার করে বিষয়টি বাতিল না করে দেয়।
এরপর এ হাদীসেরই সামনে রাসূলুল্লাহ ﷺ-এর দিকদর্শনও রয়েছে যে, উভয় পক্ষের কেউই এ ভয়ে পৃথক হবে না যে, তার প্রতিপক্ষ নিজের কথা প্রত্যাহার করে বিষয়টি বাতিল না করে দেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)