মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪২৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অতিরিক্ত লাভের জন্য মওজুদ করা নিষেধ
যে ভাবে আমাদের যুগে অনেক ব্যবসায়ী খাদ্যশস্য ইত্যাদি প্রায়োজনীয় দ্রব্যাদি মওজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও দুষ্প্রাপ্যতা বেড়ে চলে যা সাধারণ ভোক্তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায় ও তাদের জন্য জীবন যাপন কঠিন হয়ে পড়ে, অনুরূপ ভাবে রাসুলুল্লাহ ﷺ-এর যুগেও কতক ব্যবসায়ী এরূপ করত (সম্ভবত এতে কোন দোষ মনে করত না) কিন্তু রাসূলুল্লাহ ﷺ এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আরবী ভাষায় এটাকে احتکار বলে।

৪২৪. হযরত মা'মার ইবনে আবদুল্লাহ্ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যবসায়ী ইহতিকার করে (অর্থাৎ খাদ্য শস্য ইত্যাদি জীবনোপকরণ, মানুষের প্রয়োজন সত্ত্বেও চড়া মূল্যের জন্য সংরক্ষণ করে) সে পাপী। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ مَعْمَرٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ» (رواه مسلم)