মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৫৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
তালাক ও ইদ্দত: তালাক অতিশয় অপসন্দনীয় কাজ
৩৫৭. হযরত আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, কোন বিপত্তি ছাড়া তালাক না দেওয়া চাই, আল্লাহ তা'আলা স্বাদ গ্রহণকারী পুরুষ ও নারীদের পসন্দ করেন না।
(মুসনাদে বাযযার, তাবারানীর মু'জামে কবীর ও আওসাত)
(মুসনাদে বাযযার, তাবারানীর মু'জামে কবীর ও আওসাত)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِىْ مُوسَى الْأَشْعَرِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُطَلِّقُوا النِّسَاءَ إِلَّا مِنْ رِيبَةٍ، فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَالذَّوَّاقَاتِ» (رواه البزار والطبرانى فى الكبير والاوسط)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের শেষাংশের উদ্দেশ্য এই যে, যে পুরুষ স্ত্রীকে এই জন্য তালাক দেয় যে, তার স্থলে অন্য স্ত্রী গ্রহণ করে নতুন স্বাদ গ্রহণ করবে, সে আল্লাহর ভালবাসা ও সন্তুষ্টি থেকে বঞ্চিত। অনুরূপভাবে সেই স্ত্রীলোকও বঞ্চিত, যে এই উদ্দেশ্যে স্বামী থেকে তালাক নেয় যে, অন্য কোন পুরুষের স্ত্রী হয়ে সে নতুন স্বাদ গ্রহণ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)