মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্বভাব বিরুদ্ধ পন্থায় সঙ্গমে আল্লাহর লা'নত
৩৪৮. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোন পুরুষ অথবা কোন মহিলার পশ্চাৎদেশে সঙ্গম করে তার প্রতি আল্লাহ তা'আলা দৃষ্টিপাত করবেন না। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلاً أَوِ امْرَأَةً فِي الدُّبُرِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
পশু, যে জ্ঞান-বুদ্ধি ও বিবেচনা শক্তি রহিত সেও প্রাকৃতিক নিয়মের বিপরীত পন্থায় কামভাব চরিতার্থ করে না। সুতরাং যে মানুষ এরূপ করে সে পশুর চেয়েও অধম এবং কুরআনের আয়াত: ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ "এরপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি" (৯৫:৫) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিয়ামতের দিনই বুঝা যাবে- আল্লাহ তা'আলার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হওয়া কত বড় দুর্ভাগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)