মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সহবাস সম্পর্কিত নির্দেশাবলী
৩৪৫. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আেমাদের কেউ যদি স্ত্রী সঙ্গমের ইচ্ছা করে- বলবে:
باسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطانَ، وجَنِّبِ الشَّيْطانَ ما رَزَقْتَنا.
আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে শয়তানের অনিষ্ট হতে বাঁচান আর আমাদেরকে যে সন্তান দান করেন তাকেও শয়তান থেকে বাঁচান। সুতরাং সেই সঙ্গমে যদি তাদের সন্তান নির্ধারিত হয়ে থাকে তবে শয়তান কখনো তার কোন ক্ষতি করতে পারবে না। সে সর্বদা শয়তানের অনিষ্ট হতে রক্ষা পাবে। (বুখারী শরীফ)

کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ، لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসখানি মা'আরিফুল হাদীস এর কিতাবুদ দাওয়াতে উল্লেখিত হয়েছে। সেখানে ব্যাখ্যায় হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী প্রণীত 'আশ্-আতুল লাম'আত' গ্রন্থের বরাতে প্রজ্ঞাময় পন্থায় এর তাৎপর্যও বর্ণনা করা হয়েছে যে, হাদীসখানি থেকে অনুমিত হয়- সঙ্গমকালে আল্লাহ তা'আলার নিকট এরূপ দু'আ না করে পশুবৎ কামভাব পূর্ণ করার ফলে যে সন্তান পয়দা হবে, সে শয়তানের কু-প্রভাব থেকে নিরাপদ থাকবে না। এরপর শায়খ বলেন, বর্তমান যুগে জন্ম গ্রহণকারী বংশধরের অবস্থা, স্বভাব চরিত্র যা সাধারণভাবে মন্দ ও ধ্বংসকর, এর প্রধান ভিত্তি এটাই। আল্লাহ তা'আলা আমাদেরকে হুজুর ﷺ-এর এসব হিদায়াতের মর্যাদা ও এ থেকে উপকৃত হওয়ার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)