মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কেমন লোকের খাদ্য খাওয়া যাবে না
৩৪৩. হযরত আবদুল্লাহ ইবনে আববাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ প্রতিযোগিতাকারীদের খাদ্য খেতে নিষেধ করেছেন। (আবূ দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ طَعَامِ الْمُتَبَارِيَيْنِ أَنْ يُؤْكَلَ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, যে সব লোক একে অন্যের বিপরীতে নিজের উচু মর্যাদা প্রদর্শনের জন্য জাঁকজমকপূর্ণ দাওয়াতের আয়োজন করে তাদের খাবারে শরীক না।হতে বলেছেন
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)