মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৪২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ওলীমার দাওয়াত কবুল করা চাই
৩৪২. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন তোমাদের কাউকে ওলীমার দাওয়াত দেওয়া হয় তখন তথায় যাওয়া উচিত। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

একথা সুষ্পষ্ট যে, যখন রাসুলুল্লাহ ﷺ-এ নির্দেশ প্রদান করেছিলেন এখনকার ওলীমা হত খাঁটি রূপেই। আর সে জাতীয় ওলীমা যখনই হোক এবং যেখানেই হোক তার জন্য অনুরূপ নির্দেশই রয়েছে।

এ জাতীয় আন্তরিক দাওয়াতসমূহ কল্যাণকর। তবে যেসব ওলীমার প্রকাশ্যে অপব্যয়, লোক দেখানো ও গর্ব প্রকাশ উদ্দেশ্য অথবা অন্য রকম অপসন্দনীয় বিষয়াবলী রয়েছে, সে-সব ওলীমার জন্য কখনো এ নির্দেশ নয়। বরং এরূপ লোকের বাড়িতে খেতে হজুর নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান