মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৩৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ের পর মুবারকবাদ ও দু'আ
৩৩৭. রাসুলুল্লাহ ﷺ থেকে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বর্ণনা করেন। তিনি বলেন, যখন তোমাদের কোন ব্যক্তি কোন নারীকে বিয়ে করে অথবা সেবাকারী কোন দাস-দাসীকে ক্রয় করে, তবে এ দু'আ করবে-হে আল্লাহ! এর মধ্যে যে কল্যাণ রয়েছে এবং আপনি তার প্রকৃতিতে যে কল্যাণ রেখেছেন আমি আপনার কাছে তা চাই, আর তার অনিষ্ট হতে এবং যে অনিষ্ট তার প্রকৃতিতে রেখেছেন তা থেকে পানাহ চাই। (আবু দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
বিয়ে-শাদী মানুষের দৈহিক উত্তেজনা প্রশমনের অবলম্বন; তবে রাসূলুল্লাহ ﷺ এসব দু'আ শিক্ষা দিয়ে এটাকেও আল্লাহর নৈকট্য লাভের উপায় ও উৎকৃষ্ট কাজে পরিণত করেছেন। (এ উভয় দু'আ মা'আরিফুল হাদীসের এ ধারাবাহিকতায় কিতাবুদ দাওয়াত-এ অতিক্রান্ত হয়েছে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)