মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩২০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বেগানা নারীদের সাথে নির্জনে সাক্ষাতের নিষিদ্ধতা
সমাজকে অশ্লীলতা ও মন্দ কর্ম থেকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ (ﷺ) যেসব দিকনির্দেশনা দিয়েছেন, এগুলোর মধ্যে একটি এইও যে, কোন ব্যক্তি কোন বেগানা নারীর (পরনারী) সাথে নির্জনে সাক্ষাত করবে না। কেননা, এমন করলে শয়তান সুযোগ পেয়ে যায়- যে সর্বদা মানুষের সাথে থাকে।

৩২০. হযরত উমর রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: যখন কোন পুরুষ কোন (বেগানা) নারীর সাথে নির্জনে সাক্ষাত করে, তখন সেখানে তৃতীয়জন হিসাবে শয়তান অবশ্যই থাকে। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, যখন কোন গায়রে মাহরাম ব্যক্তি কোন নারীর সাথে নির্জনে সাক্ষাত করবে, তখন শয়তান তাকে গুনাহে লিপ্ত করার অবশ্যই চেষ্টা করবে। তাই এই অভিশপ্ত ও ঈমানের শত্রুকে এর সুযোগই না দেওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)