মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩১৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন বেগানা নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার বিধান
৩১৮. হযরত আবু উমামা রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: কোন মুসলমান বান্দার যখন কোন নারীর সৌন্দর্যের প্রতি প্রথম দৃষ্টি পড়ে যায়, তারপর সে নিজের দৃষ্টি অবনত করে নেয় (এবং তার দিকে দেখে না) আল্লাহ্ তা'আলা তাকে এমন ইবাদত নসীব করবেন, যার স্বাদ সে অবশ্যই অনুভব করবে। -আহমাদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ أَوَّلَ مَرَّةٍ، ثُمَّ يَغُضُّ بَصَرَهُ إِلَّا أَحْدَثَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا» (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, একটি অবৈধ নফসানী খাহেশ বিসর্জন দেওয়ার বিনিময়ে আল্লাহ্ তা'আলা আখেরাতের সীমাহীন প্রতিদান ও সওয়াবের পূর্বে নিজের এ মু'মিন বান্দাকে ইবাদতের মিষ্ট স্বাদের ন্যায় শ্রেষ্ঠ রূহানী স্বাদ এ দুনিয়াতেই দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)