মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩১৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কুদৃষ্টি অভিশাপের কারণ
৩১৫. হযরত হাসান বসরী (রহ) থেকে মুরসালরূপে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে একথা পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর অভিশাপ দৃষ্টিপাতকারীর উপর এবং তার উপরও যার প্রতি দৃষ্টিপাত করা হয়। -বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنِ الْحَسَنِ، مُرْسَلًا قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَعَنَ اللهُ النَّاظِرَ والْمَنْظُورَ إِلَيْهِ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যে ব্যক্তি কোন গায়রে মাহরাম মহিলাকে অথবা কারো সতর দেখে, (যা দেখা হারাম) তার উপর আল্লাহর পক্ষ থেকে লা'নত ও অভিশাপ হয়। অর্থাৎ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকার ফায়সালা হয়। অনুরূপভাবে ঐ ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, যে ইচ্ছাকৃতভাবে দর্শককে দেখার সুযোগ দেয় এবং নিজেকে দেখায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান