মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৯৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
জুতা পরার ব্যাপারে দিকনির্দেশনা
২৯৯. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন জুতা পরে, তখন সে যেন প্রথমে ডান পায়ে পরে, আর যখন খোলে, তখন যেন প্রথম বাম পা থেকে খোলে। ডান পা যেন জুতা পরার সময় আগে থাকে, আর খোলার সময় শেষে থাকে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ কথা স্পষ্ট যে, জুতা পরার মধ্যে পায়ের সম্মান ও মর্যাদা রয়েছে, আর ডান অঙ্গের বাম অঙ্গের উপর যে মর্যাদা ও প্রাধান্য রয়েছে, (যার উল্লেখ আগে করে আসা হয়েছে।) এর দাবী ও চাহিদা এই যে, জুতা ডান পায়ে পরা হবে আগে, আর খোলা হবে পরে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)