মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৯১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর পোশাক
২৯১. হযরত মুগীরা ইবনে শু'বা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (একবার) রূমী জুব্বা পরিধান করেছিলেন- যার হাতাগুলো সংকীর্ণ ছিল। বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الكُمَّيْنِ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত মুগীরা রাযি.-এর এ হাদীসেরই অন্যান্য অধিকাংশ বর্ণনায় এটাকে শামী জুব্বা বলা হয়েছে। যুক্তির কথা এই যে, শাম যেহেতু ঐ যুগে রোম সাম্রাজ্যের অধিনে ছিল, তাই সেখানকার জিনিসকে রুমীও বলে দেওয়া হত, আর শামীও বলে দেওয়া হত। যাহোক, এ হাদীস থেকে জানা হয়ে গেল যে, ভিন্ন সম্প্রদায়ের তৈরী এবং অন্য দেশ থেকে আমদানীকৃত কাপড় ব্যবহার করা যায় এবং স্বয়ং হুযুর (ﷺ) ব্যবহার করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)