মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৬২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাওয়ার পর আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা
২৬২. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন খাওয়া শেষ করতেন, তখন বলতেন:
الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। -আবূ দাউদ, তিরমিযী
الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। -আবূ দাউদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ» (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
আগেই যেমন বলা হয়েছে যে, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা ও শেষে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা খাওয়ার কাজটিকে- যা বাহ্যতঃ বস্তুগত কাজ ও মানবীয় চাহিদা- নূরানী ও রূহানী বানিয়ে দেয় এবং এর উপর ইবাদতের রূপ ফুঠে উঠে।
মা'আরিফুল হাদীস সিরিজের পঞ্চম খণ্ডে খাওয়ার পরের ঐসব দু‘আ লিখে আসা হয়েছে, যেগুলো হাদীসের কিতাবসমূহে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত রয়েছে। এ জন্য এখানে কেবল একটি দু‘আর উল্লেখকেই যথেষ্ট মনে করা হয়েছে।
মা'আরিফুল হাদীস সিরিজের পঞ্চম খণ্ডে খাওয়ার পরের ঐসব দু‘আ লিখে আসা হয়েছে, যেগুলো হাদীসের কিতাবসমূহে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত রয়েছে। এ জন্য এখানে কেবল একটি দু‘আর উল্লেখকেই যথেষ্ট মনে করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)