মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৫৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সোনা-রূপার পাত্রে পানাহারের নিষিদ্ধতা
২৫৪. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) সোনা-রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। নাসায়ী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَيَ عَنِ الْأَكْلِ وَالشُّرْبِ فِى اِنَاءِ الذَّهَبِ وَالْفِضَّةِ. (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

সোনা-রূপার পাত্রে পানাহার করা মূলত নিজের সম্পদ ও প্রাচুর্যের প্রদর্শনী এবং এক ধরনের অহংকার। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর বুখারী ও মুসলিমের এক বর্ণনায় এ কথা পর্যন্ত এসেছে যে, যে ব্যক্তি সোনা অথবা রূপার পাত্রে পানাহার করে, সে যেন জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান