মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৪৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
জুতা খুলে খানা খাওয়ার মধ্যে আরাম বেশী
২৪৩. হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন খাবার সামনে রাখা হয়, তখন তোমরা জুতা খুলে ফেল। কেননা, এটা তোমাদের পায়ের জন্য খুবই আরামদায়ক।-মুসনাদে দারেমী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَ الطَّعَامُ، فَاخْلَعُوا نِعَالَكُمْ، فَإِنَّهُ أَرْوَحُ لِأَقْدَامِكُمْ» (رواه الدارمى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে খাওয়ার সময় জুতা খুলে ফেলার নির্দেশ দিতে গিয়ে এর যে রহস্য ও উপযোগিতা বর্ণনা করা হয়েছে (যে, এর দ্বারা পা খুব আরাম পায়) এর দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে উঠে যে, এ নির্দেশটি ভালোবাসা ও স্নেহের ভিত্তিতে দেওয়া হয়েছে। এমন নয় যে, জুতা পায়ে দিয়ে খাওয়া কোন গুনাহর কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)